হোম » সারাদেশ » পচাঁ দই দিয়ে ঘোল তৈরি, প্রতিষ্ঠানকে জরিমানা

পচাঁ দই দিয়ে ঘোল তৈরি, প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি : মেয়াদোত্তীর্ণ ও পচাঁ দই দিয়ে ঘোল তৈরির দায়ে সিরাজগঞ্জে এভারগ্রীন দই ও মিষ্টির দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই বাজারে বিভিন্ন অভিযোগে আরও ৫টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৮ আগষ্ট) বিকেলে রায়গঞ্জের সলঙ্গা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা শাখার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে সলঙ্গা থানার পুলিশ ও আসনার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে মাহমুদ হাসান রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা বাজারে অভিযান চালিয়ে পচা ও মেয়াদোত্তীর্ণ দই দিয়ে ঘোল তৈরির অভিযোগে এভারগ্রীন দই ঘরকে ১০ হাজার, নোংরা পরিবেশের জন্য আলিম হোটেলকে ১০ হাজার, দইয়ের মেয়াদ ও পরিমানের স্টিকার না থাকায় পাপিয়া হোটেলকে ৫ হাজার, পণ্যে গায়ে মুল্যের স্টিকার না থাকায় গ্রীন ভিলেজ মিষ্টান্ন ভন্ডারকে ৩ হাজার, বেশি দামে ফল বিক্রি করায় আশা ফল ভান্ডারকে ৫ হাজার টাকা এবং চার্জার ফ্যান বেশি দামে বিক্রয় করায় রাব্বি ইলেকট্রনিক্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৬টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!