হোম » সারাদেশ » ডোমারে “ক” শ্রেনীর ভূমিহীন-গৃহহীন ৫০৮ টি পরিবারকে পুর্নবাসন

ডোমারে “ক” শ্রেনীর ভূমিহীন-গৃহহীন ৫০৮ টি পরিবারকে পুর্নবাসন

মোঃরিমন চৌধুরী,ডোমার(নীলফামারী)প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে নীলফামারীর ডোমারে জমি নাই, ঘর নাই এমন ৫০৮টি পরিবারকে পুর্নবাসন করা হয়েছে। রবিবার(৭ আগষ্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে হালনাগাদ তালিকাভূক্ত “ক” শ্রেণির ভূমিহীন-গৃহহীন পরিবার পুর্নবাসনের লক্ষ্যে যৌথসভায় বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম। উপজেলা প্রশাসন সভাটির আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলমের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক মোজাম্মেল হক রুবেল, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা প্রকৌশলী মোস্তাক আহমেদ, ডোমার পৌর সভার প্যানেল মেয়র সেলিম রেজা, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন,ভোগডাবুড়ি ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান, বামুনিয়া ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান,সোনারায় ইউপি চেয়ারম্যান ফিরোজ চৌধুরী, পাঙ্গামটুকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টু , ডোমার সদর ইউপি চেয়ারম্যান মাসুম আহম্মেদ,হরিণচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা,গোমনাতি ইউপি চেয়ারম্যান আহম্মেদ ফয়সাল শুভ প্রমূখ উপস্থিত ছিলেন।
যৌথ সভায় উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম জানান, ডোমার উপজেলায় ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় যাদের জমি নাই, ঘর নাই “ক” শ্রেনীতে ৭৩১ জনের তালিকা করা হয়েছে। এদের মধ্যে ৫০৮ জন কে পূর্নবাসন করা হয়েছে। বাকি ২২৩ জন কে যাচাই বাচাই করে পূর্নবাসন করা হবে। সভায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ নেয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!