
মোঃ হাবিবুর রহমান, রবিবা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম এ কথা বলেন।
আজ সোমবার (৮ জুলাই) সকালে শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গমাতার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যের সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন ‘যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবেন এবং বঙ্গমাতার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা হিসেবে গড়ে ওঠা, বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু একই সাথে বাঙালির অবিসংবাদিত নেতা হওয়ার পিছনে বঙ্গমাতার অবদান অবিস্মরণীয়। বাঙালির মুক্তির জন্য বঙ্গবন্ধু যে আন্দোলন, সংগ্রাম করেছেন এবং বারবার কারাবরণ করেছেন বঙ্গমাতা এই সময় বঙ্গবন্ধুর পাশে ছায়ার মত থেকেছেন বলে উপাচার্য উল্লেখ করেন।
অমর একুশের গানের স্রষ্টা আবদুল গাফফার চৌধুরীকে উদ্ধৃত করে প্রফেসর ড মোঃ শাহ্ আজম বলেন, একসময় বাঙালি এবং বাংলাদেশ মুজিবকে অবশ্যই স্বীকার করবে এবং তাঁর এই যে বিশালতা এটি সকলের কাছে গ্রহণযোগ্য হবে এবং সেটি মানুষের মনে ছড়িয়ে যাবে এবং সেই সাথে আমরা দেখতে পাবো যে বঙ্গমাতাও বিস্তৃত হবেন, মানুষের হৃদয়ে থাকবে তাঁর নাম।
এরপর ১৫ আগস্ট ঘাতকদের হাতে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলামসহ, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও শাহ্জাদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গ শ্রদ্ধা নিবেদন পর্বে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২