হোম » সারাদেশ » দাগনভূঞায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে প্রশিক্ষণ 

দাগনভূঞায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে প্রশিক্ষণ 

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ উপলক্ষে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীগণের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে দাগনভূঞা একাডেমি হলরুমে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীগণকে প্রশিক্ষণ প্রদান করেন ফেনী জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন পাটওয়ারী
ও দাগনভূঞা উপজেলা নির্বাচন অফিসার মোঃ কামাল হোসেন, ফেনী সদরের নির্বাচন অফিসার জসীম উদ্দিন ও ছাগলনাইয়া নির্বাচন অফিসার মিতা পারিয়াল। এসময় দাগনভূঞা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,  এবারের হালনাগাদে ২০০৭ সালের ১ জানুয়ারী বা তার পূর্বে যাদের জন্ম  অর্থাৎ ২০২৫ সালের ১ জানুয়ারী পর্যন্ত যে সব ব্যক্তির বয়স ১৮ বছর পূর্ণ হবে বা বেশি হবে অথচ ভোটার তালিকা হালনাগাদের বিগত কার্যক্রমে বাদ পড়েছেন তাদের সব তথ্য সংগ্রহ করা হবে। এ উপজেলায় তথ্য সংগ্রহকারীগণ আগামী ১০ আগষ্ট থেকে ৩১ আগষ্ট পর্যন্ত বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহ করবেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!