
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বিভিন্ন প্রকল্পের উন্নয়ন কাজ, শিক্ষা প্রতিষ্ঠান, যাদুরচর ইউনিয়ন পরিষদ, ইটভাটা, ও মুক্তিযোদ্ধের স্মৃতি বিজড়িত চঁানমারী পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুঞা। গতকাল (৭ আগস্ট ) রবিবার দিনব্যাপী উপজেলার বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন তিনি।
উপজেলার বাইটকামারী জুনিয়র হাই স্কুল, বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, লজিক প্রকল্পের পানি শোধানাগার, যাদুরচর ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও চেয়ারম্যান-মেম্বারদের সাথে মতবিনিময় সভা, যাদুর চর ইউনিয়নের এসএসবি ইটভাটা পরিদর্শন, যাদুরচর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন ও বিকালের দিকে রৌমারী ও রাজিবপুর উপজেলার সব ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় তার সাথে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, উপজেলা্ নির্বাহী অফিসার আশরাফুল আলম রাশেল (ভার:), রাজিবপুর উপজেরা নির্বাহী অফিসার অমিত কুমার চক্রবতী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসি, সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান ও যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলীসহ সচিব ও মেম্বারগণ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২