হোম » সারাদেশ » গাইবান্ধায় পেট্রোল কম দেয়ায় রূপ ফিলিং স্টেশনকে এক লক্ষ টাকা জরিমান

গাইবান্ধায় পেট্রোল কম দেয়ায় রূপ ফিলিং স্টেশনকে এক লক্ষ টাকা জরিমান

শাহজাহান সিরাজ: গাইবান্ধার পলাশবাড়ীতে রূপ ফিলিং স্টেশন নামে একটি পেট্রোল পাম্পে পরিমাপে কম দেয়ার অপরাধে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার ৭ ই আগস্ট দুপুরে অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভোক্তা অধিকার।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুস সালাম বলেন পলাশবাড়ী উপজেলার মাঠের হাট বাজারে রূপ ফিলিং স্টেশনে পাঁচ লিটার পেট্রোলে ১শ ৬১ মিলিলিটার এবং ৫ লিটার ডিজেলে ১ শ ৩০ মিলি লিটার ডিজেল পরিমাপে কম দেয়ার সত্যতা পাওয়া গেছে।
পরে ওই ফিলিং স্টেশনকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা। এই অভিযানে গাইবান্ধা কৃষি বিপণন অধিদপ্তরের জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ শাহ মোয়াজ্জেম হোসেনসহ জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!