
শাহজাহান সিরাজঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের বোয়ালিয়া গাইবান্ধা মোড়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও দুই জন গুরুতর আহত হয়েছে। ৬ আগস্ট শনিবার সকাল ৬ টার সময় এ দুর্ঘনাটি ঘটে। জানাযায়, ঢাকা থেকে ছেড়ে আসা শাহজালাল শাহ পরান নামের একটি যাত্রীবাহি বাস বোয়ালিয়া মোরে এসে, ভ্যানে থাকা তিনজন প্যাসেনজারের উপরে তুলে দেয়। ফলে ঘটনা স্থলেই ভ্যান চালকসহ দুইজন নিহত হয়। এবং ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বাসটির নিচে ভ্যান আটকে গেলে প্রায় আধা কিলোমিটার যাওয়ার পর গাড়ীর ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
আহত দুইজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তাদের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজে রেফাট করা হয়। নিহত ভ্যান চালক শাহাজাহান আলী(৫০) বোয়ালিয়ার গ্রামের শিববারী পাড়ার আলহাজ্ব বাতেন মন্ডলের ছেলে । অন্য আর একজন হলেন নয়াপাড়া কৃষ্ণপুর গ্রামের এনামুল শেখ এর ছেলে ফরিদ শেখ(২২)। আহত দুইজন হলেন ফুলবাড়ী ইউনিয়নের সোহাগী গ্রামের মোজাম্মেল এর পুত্র এজাদুল(৩৫), মালাধর গ্রামের ইয়াছিন আলীর পুত্র হামিদুল। দুর্ঘনার বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশন অফিসার আরিফ হোসেন।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা