
রায়হান আলী: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ধরইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম আব্দুস সাত্তার আজাদের অনিয়ম দূর্নীতি ও জাল স্বাক্ষরে ৩ জন শিক্ষক নিয়োগ বানিজ্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে উপজেলার ধরইল বাজারে বাঙ্গালা ইউনিয়ন পরিষদের সামনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন করে সচেতন এলাকাবাসীর ব্যানারে।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ধরইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামীলীগের সদস্য আবু সাইদ তালুকদার, বাঙ্গালা ইউনিয়ন স্বেচ্চাসেবকলীগের সভাপতি সোহেল রানা, বাঙ্গালা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতিক তালুকদার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিঠুসহ প্রমুখ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২