
রায়হানুল ইসলাম: গতকাল প্রফেশনাল ইউনিভার্সিটির চারুকলা ডিপ্লোমা ট্রেনিং ইন্সটিটিউট এর অধীনে বাদুরতলা বালিকা উচ্চ বিদ্যালয় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রফেশনাল ইউনিভার্সিটি এর অধীনে পরিচালিত পরীক্ষা পরিদর্শন করেন পরীক্ষা পরিদর্শক অফিসার হারুন উর রশিদ। চারুকলা ডিপ্লোমা ট্রেনিং ইন্সটিটিউট এর পরিচালক সোহেল মন্ডলের সার্বিক তত্ত্বাবধানে সহ-পরিচালক ফারজিন আক্তার জেরিন , অধ্যক্ষ ভোলানাথ, উপাধ্যক্ষ আল মাহমুদ, খোরশেদ আলম, আবু তাহের, তিথি, বাবু প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্ব মেধা সম্পদ সংস্থা (wipo) এই কোর্সের শিক্ষার্থীদের প্রাথমিক, মাধ্যমিক, প্রতিবন্ধী বিদ্যালয়, কলেজ, কম্পিউটার ল্যাব অপারেটর- লাইব্রেরি-সহকারী পদ ও অন্যান্য পদে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পরীক্ষকরা জানিয়েছেন।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও