
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ তীব্র তাপপ্রবাহের পর বগুড়ায় বৃষ্টির দেখা মিলেছে। শুক্রবার (২৯ জুলাই) দুপরে হঠাৎ কালো মেঘে ঢেকে যায় আকাশ। মুহূর্তে শুরু হয় মুষলধারে বৃষ্টি। বৃষ্টি দীর্ঘ সময় স্থায়ী না হলেও প্রকৃতিতে ঠাণ্ডা হাওয়া দিয়ে যায়। তবে দীর্ঘদিন পর এমন বৃষ্টিতে ভেজা থেকে বঞ্চিত হননি শহরের মানুষ। বৃষ্টির কারণে গাছ-গাছালির মধ্যেও যেন ফিরেছে স্বস্তি,পাতাগুলো সতেজ হয়ে উঠেছে। দুপুর ২টার পর মুষলধারে বৃষ্টি শুরু হয়। অনেকেই জুমার নামাজ পড়ে বাসায় ফিরতে বৃষ্টির কবলে পড়েন।
এ অবস্থায় মসজিদ কিংবা দোকানের শেডের নিচে আশ্রয় নিতে দেখা গেছে অনেককেই। এতে পথচারী বিপাকে পড়লেও স্বস্তির নিঃশ্বাস নেন নামাজ আদায় করতে আসা মুসল্লিরা। রাকিবুল হাসান সবুজ নামের এক যুবক জানান, বিগত কয়েক দিন ধরে তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ঘর থেকে বের হতে পারছিলাম না। স্বাভাবিক জীবনযাত্রা থেমে গিয়েছিল। হঠাৎ স্বস্তির বৃষ্টি নামে। এ বৃষ্টি উপভোগ করার জন্য ভিজতে নেমে পড়ি। এখন মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছি। জাহাঙ্গীর নামের আরেক ব্যক্তি জানান, তাপপ্রবাহে কোথাও স্বস্তি ছিল না। গরমে কষ্ট পাচ্ছিলেন সবাই। বৃষ্টির জন্য প্রার্থনা করেছে অনেকে। তাই সে দীর্ঘ প্রত্যাশার বৃষ্টি পেয়ে আজ সবাই খুশি। এদিকে টানা একঘন্টার বৃষ্টি হলেও শহরের প্রধান সড়কগুলোতে কোনো ধরনের জলাবদ্ধতা লক্ষ্য করা যায়নি।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও