
স্টাফ রিপোর্টোরঃ চাটখিল নবনির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান হারুন অর রশিদ বাহারের বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। নোয়াখালী জেলার চাটখিল উপজেলা ২নং রামনারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন রশীদ বাহার এর নিজ বাড়িতে ২৬ শে জুলাই মঙ্গলবার রাত ১০ টা ২০ মিনিটে লক্ষ্য করে এ হামলা করা হয়।
দুষ্কৃতকারীদের নিক্ষেপ করা ১টি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয় বলে প্রত্যক্ষদর্শী জানান। এ সময় বাহার চেয়ারম্যানের ভাগিনা শেখ রাসেল (১৮) জানালা খুলে ডাক চিৎকার করলে একটি মোটরসাইকেল যোগে আগত দুই দুষ্কৃতকারী পালিয়ে যায়। এ বিষয়ে হারুনর রশীদ বাহার এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, তিনি মামলা প্রস্তুতি নিচ্ছেন বলে আমাদের অবহিত করেন।
এ হামলার বিষয় জানতে চাইলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন বলেন, চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। বাহার চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলার ঘটনায় বিভিন্ন মহল নিন্দা জানিয়েছেন। অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেফতার করার জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট আইন-প্রয়োগকারী সংস্থার কাছে জোর দাবি জানিয়েছেন।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার