হোম » সারাদেশ » সিরাজগঞ্জে সিলিং ফ্যান মাথায় পড়ে শিক্ষকের মৃত্যু

সিরাজগঞ্জে সিলিং ফ্যান মাথায় পড়ে শিক্ষকের মৃত্যু

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় সিলিং ফ্যান ছিড়ে মাথার উপর পড়ে সামিনুল ইসলাম (৫০) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে ফজরের নামজ পড়া অবস্থায় সিলিং ফ্যান ছিড়ে মাথার উপর পড়ে শিক্ষকের মৃত্যু হয়। নিহত স্কুল শিক্ষক সামিনুল ইসলাম সলঙ্গা থানার নলকা ইউনিয়নের চক দাদরপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে ও স্থানীয় ইডিএন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।

নিহত স্কুল শিক্ষকের ভাই মাসুদ রানা জানান, নিজ ঘরে ফজরের নামাজ পড়া অবস্থায় হঠাৎ করে সিলিং ফ্যান ছিড়ে তার মাথার উপর পড়লে সে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন হাসপাতালে নেয়ার প্রস্তুতি নিচ্ছিলো এমন সময় তার মৃত্যু হয়। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ঘটনাটি শুনেছি। তবে এব্যাপারে কেউ অভিযোগ করেনি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!