হোম » সারাদেশ » চাটখিল ১ কেজি গাঁজাসহ যুবক আটক 

চাটখিল ১ কেজি গাঁজাসহ যুবক আটক 

চাটখিল প্রতিনিধিঃ চাটখিলে ১ কেজি গাঁজা সহ এক যুবককে আটক করেছে পুলিশ।  নোয়াখালী জেলার চাটখিল উপজেলা খিলপাড়া ইউনিয়নের সাধুরখিল গ্রামের রুহুল আমিন বাড়ির সামনে থেকে থেকে সোমবার ২৫ জুলাই বিকেলে  আবুল কালাম আজাদ (৩৮) কে খিলপাড়া পুলিশ ফাঁড়ি এস আই ইকবাল হোসেন এর নেতৃত্বে আটক করা হয়। তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক আবুল কালাম আজাদ লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার উত্তর চরমাটিন গ্রামের  মৃত সেরাজুল হক এর ছেলে। সে খিলপাড়া বাজারে আশ পাশে শ্রমিকের কাজ করেন। চাটখিল উপজেলা খিলপাড়া পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের  এস আই ইকবাল হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!