
চাটখিল প্রতিনিধিঃ চাটখিলে ১ কেজি গাঁজা সহ এক যুবককে আটক করেছে পুলিশ। নোয়াখালী জেলার চাটখিল উপজেলা খিলপাড়া ইউনিয়নের সাধুরখিল গ্রামের রুহুল আমিন বাড়ির সামনে থেকে থেকে সোমবার ২৫ জুলাই বিকেলে আবুল কালাম আজাদ (৩৮) কে খিলপাড়া পুলিশ ফাঁড়ি এস আই ইকবাল হোসেন এর নেতৃত্বে আটক করা হয়। তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক আবুল কালাম আজাদ লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার উত্তর চরমাটিন গ্রামের মৃত সেরাজুল হক এর ছেলে। সে খিলপাড়া বাজারে আশ পাশে শ্রমিকের কাজ করেন। চাটখিল উপজেলা খিলপাড়া পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের এস আই ইকবাল হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার