
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক (যুগ্মসচিব) জিয়াউল হক রায়নগর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। সোমবার (২৫ই জুলাই) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১২নং রায়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফির নেতৃত্বে সোমবার দুপুরে তাঁকে ফুল দিয়ে বরন করা হয়।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় এলাকা নিয়ে গঠিত ইউনিয়ন পরিষদ তথা এই এলাকার ইতিহাস এবং দর্শনীয় স্থান দেখে মুগ্ধ হোন। পরে তিনি রায়নগর ইউনিয়নের প্রধানমন্ত্রীর উপহার দেওয়া শতভাগ ভূমিহীন গৃহহীন পুনর্বাসন গরীব অসহায়দের জন্য আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করবেন বরে জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম সম্পা, রায়নগর স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন লালু, বেলাল হোসেন মন্ডল, আবু রায়হান, আজিজুর রহমান, মোস্তফা কামাল তোতা, মহসিন আলী, ইসরাফিল হোসেন, ফারুক হোসেন, জহুরুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য উৎলিমা রুহিয়া, কমেলা বেগম, শিউলী বেগম, ইউপি সচিব রাসেল খান, উদ্যোক্তা সাজেদুর রহমান সাজু, মাস্টার আমিনুর ইসলাম প্রমূখ।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার