হোম » সারাদেশ » বগুড়া জেলার পুলিশ সুপার কতৃক পুরস্কৃত হলেন ওসি আবুল কালাম আজাদ। 

বগুড়া জেলার পুলিশ সুপার কতৃক পুরস্কৃত হলেন ওসি আবুল কালাম আজাদ। 

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলার দায়িত্বশীল পুলিশ সুপার ও পরিচ্ছন্ন ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তি  জনাব সুদীপ কুমার চক্রবর্তী বিপি এম বার মহোদয়ের আয়োজনে মাসিক কল্যাণ সভায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ভূমিকায় সফল হওয়ায় শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন দুপচাঁচিয়া থানার দক্ষ্য অফিসার ইনচার্জ জনাব আবুল কালাম আজাদ। তার হাতে সম্মাননা পুরস্কার  তুলে দিয়েছেন বগুড়া জেলার পুলিশ সুপার মহোদয়।
পুরস্কার প্রাপ্তি নিয়ে ওসি দুপচাঁচিয়া জানান যে সর্ব প্রথমে ধন্যবাদ জানাই আমাদের জেলা পুলিশের অভিভাবক জনাব সুদীপ কুমার চক্রবর্তী স্যারকে, ও দুপচাঁচিয়া আদমদীঘি সার্কেল স্যারকে  আমাকে পুরস্কার প্রদান এর মাধ্যমে দুপচাঁচিয়া থানা পুলিশকে উৎসাহিত করার জন্য।
তিনি আরো জানান আমরা নিজেরা মাদককে সমর্থন করব না অপরকে মাদক গ্রহণ কিংবা মাদক ব্যবসার সুযোগ ও দিব না এ আমার প্রতিজ্ঞা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!