হোম » সারাদেশ » দাগনভূঞায় আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ভাতা বিতরণ 

দাগনভূঞায় আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ভাতা বিতরণ 

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলা আনসার ও ভিডিপি দপ্তরের আয়োজনে মঙ্গলবার (৫ জুলাই) সকালে আনসার ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে চতুর্থ ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এ আইন শৃঙ্খলা রক্ষায় অংশগ্রহণকারী আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ভাতা বিতরণের উদ্বোধন করেন  আনসার ও ভিডিপি ফেনী জেলা কমান্ড্যান্ট জানে আলম সুফিয়ান। এ সময় দাগনভূঞা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা এ.কে.এম রুহুল আমিন ভূঁইয়া, সার্কেল অ্যাডজুটেন্ট বিবি কুলছুম,  দাগনভূঞা প্রেসক্লাব সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন, দাগনভূঞা উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা দিলরুবা আক্তার, প্রশিক্ষক মামুনুর রশীদ ও সোনাগাজী আনসার ভিডিপি প্রশিক্ষক ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর ২০২১ চতুর্থ ধাপে দাগনভূঞা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন এ আইন শৃঙ্খলা রক্ষায় অংশগ্রহণকারী পিসি এপিসিসহ ১ হাজার ৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ভাতা প্রদান করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!