
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশার সীমাহীন দুর্নিতীর বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৩ই জুলাই) সকালে ধুনট বাজার জিরো পয়েন্টে পৌরবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মোঃ ফারুক আহম্মেদ। কর্মসুচি ও মানব্বন্ধন বক্তব্য রাখেন আব্দুল জলিল মন্ডল, শাহীন আলম সরকার,আলী আকবর, ফজলুল হক সরকার, আব্দুর রশিদ। বক্তারা বলেন ধুনট পৌর মেয়র এজি এম বাদশা একজন দুর্নিতী পরায়ন মানুষ। তিনি রাতের আধারে মানুষের চোখকে ফাকি দিতে নিয়ম বহির্ভুতভাবে বিনা টেন্ডারের মাধ্যমে নিজস্ব কিছু লোতের যোগসাজসে রাস্তা, ঘাট, বাজার ইজারা দিয়ে অবৈধভাবে টাকা উপার্জন করছেন।
এছাড়াও তিনি রাতের আধারে সড়ক মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান, বালুবাহী ট্রাক, ভটভটি, লচিমন, কোচ, ইজিবাইক এবং অটো রিক্সা থেকে অবৈধভাবে চাদা উত্তোলন করে নিজের পকেট ভারী করছেন। অবিলম্বে এসব বন্ধ করার জন্য প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানানো হয়। না হলে আরো বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা হুশিয়ারী জানান। এসময় উপস্থিত ছিলেন ইসমাঈল হোসেন, লাল মিয়া, আহসান হাবিব পলাশ, জহুরুল ইসলাম সুজন, আব্দুল লতিফ, জয়নাল আবেদীন,হবিবর রহমান, ফারুক খান, শাওন ইসলাম, মোহাম্মাদ রাব্বি, সাব্বির, রাজু, বাশার, সৌরভ ইসলাম, খোদাবক্স এবং আব্দুল মতিন প্রমুখ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান