
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বন্যা দূর্গত ৩’শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে কুটিরচর স্কুল এন্ড কলেজ চত্বর থেকে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এর ময়মনসিংহ জোনের তত্বাবধানে রৌমারী এরিয়ার উদ্যোগে রৌমারী সদর ব্রাঞ্চের কর্ম এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৩ ’শ পরিবারের মাঝে চাল, ডাল,তেল, গোলআলু, লবন ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল (ভার:) অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ, কুটিরচর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম, পদক্ষেপ ময়মনসিংহ জোনের সহকারি পরিচালক জনাব মো. শফিকুল ইসলাম, এরিয়ার সিনিয়র ম্যানেজার মো. আনোয়ার হোসেন ভুইয়া, সিনিয়র এডমিন অফিসার জনাব ভবতোষ দেবনাথ প্রমূখ। সঞ্চলনায় ছিলেন রৌমারী এরিয়ার সিনিয়র ম্যানেজার হারুন অর রশিদ।

আরও পড়ুন
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার