
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট নিজ নাটাবাড়ি গ্রামে বাবার সম্প্রত্তির হিসাব চাইতে মোছাঃ বুলি খাতুন(৪৮) এক মহিলাকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে ।আহত ব্যক্তি হলেন উপজেলার ২নংকালের পাড়া ইউনিয়নের কালের পাড়া গ্রামের মোঃ শাহআলীর স্ত্রী। আহত ব্যক্তি মোছাঃ বুলি খাতুন বর্তমানে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ব্যক্তির মেয়ে মোছাঃ লতা আক্তার জানান, আমার মার পৈত্তিক সম্প্রত্তি দাবি নিয়ে বিরোধের জের ধরে আমার মামা উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের নিজ নাটাবাড়ি গ্রামের মৃতঃ জছু মন্ডল এর ছেলে মোঃ আলম (৪০), মোঃ আলামিন (৩৬), মোঃ নূর সালাম (৩২)ও গাজীউর রহমান (৩০)গণ পরিকল্পিত ভাবে আমার মার পৈত্তিক সম্প্রত্তি অংশীদার হতে বঞ্চিত করার জন্য বিভিন্নভাবে পায়তারা করে আসছেন। রোববার (৩ই জুলাই) সকাল অনুমান ৯টার সময় নিজ নাটাবাড়ি গ্রামে গিয়ে মামাদের কাছে জমি হিসাব চাইলে তখন তাহা আমার মাকে মারপিট করে নাক ফেটে দেয়।
লতা আক্তার এর মাকে মারপিট করাই তিনি বাদী হয়ে নিজ নাটাবাড়ি গ্রামের মৃতঃ জছু মন্ডল এর ছেলে মোঃ আলম,আলামিন,নূর সালাম,ও গাজীর রহমান কে আসামী করে রোববার বিকালে ধুনট থানায় একটি অভিযোগ দায়ের করেন। ধুনট থানার উপ পরিদর্শক ও ডিউটি অফিসার এসআই জাহাঙ্গীর আলম জানান, লতা আক্তার লিখিত অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা হবে।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার