
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়াশুনা করে রাইসা খাতুন ওরফে চম্পা। শনিবর রাত সাড়ে ৮টার দিকে বাবা-মায়ের উপর অভিমান করে পোকা মারার কীটনাশক ট্যাবলেট (গ্যাস ট্যাবলেট) খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থার অবনতি হওয়ায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। এরপরও অবস্থার অবনতি হওয়ায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর তাকে নিয়ে বগুড়া যাওয়ার পথেই মহাস্থানের মসলা গবেষণা কেন্দ্রে পৌঁছালে তার মৃত্যু হয়।
এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি (অপমৃত্যু) মামলা হবে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ