
এম আই হোসেন পোরশাঃ নওগাঁয় পোরশা উপজেলা প্রেসক্লাব থেকে পদত্যাগ করে জ্যেষ্ঠ সাংবাদিক পোরশা মডেল প্রেস ক্লাব এ যোগদান করেন। আজ শুক্রবার পহেলা জুলাই ২০২২ উপজেলা প্রাণকেন্দ্র সারাইগাছি মোড়ে মডেল প্রেসক্লাবের অস্থায়ী অফিস ডিএম রাশেদের চেম্বারে অনুষ্ঠিত প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক সভায় আবেদনের প্রেক্ষিতে দৈনিক জনতার ইশতেহারের জ্যেষ্ঠ সাংবাদিক মোঃ আমির উদ্দিন (বাবু) কে প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুল ইসলাম (রাজু) ফুল দিয়ে সকল সদস্যের সর্বসম্মতিক্রমে সাদরে বরণ করে নেন।
সকাল ৯ টা থেকে ১১ টায় অনুষ্ঠিতব্য সভার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনান্তে তাকে যোগদানের ভিত্তিতে বরণ করে নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরামর্শ দেওয়া হয় তাকে। সাধারণ সম্পাদক সাহেব প্রেসক্লাবের পক্ষ থেকে একটি শিক্ষা সফরের ও আয়োজনের ব্যবস্থা করার জন্য সভাপতির প্রতি প্রস্তাবন করেন। বিষয়টি আলোচনার আনতে স্বপ্নের সেতু পদ্মা সেতুর রহমান সিদ্ধান্ত হয় উক্ত সভায়।
উপজেলা প্রেসক্লাবে থাকাকালীন বিভিন্ন অনিয়ম দুর্নীতির তিক্ত অভিজ্ঞতাও ব্যক্ত করেন সভায়। উক্ত প্রেস ক্লাবে তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।সবার উদ্দেশ্যে এই প্রেসক্লাবে যেন কোন অন্যায় অনিয়ম না হয় এবং কোন সাংবাদিক দুর্নীতির সাথে জড়িত না থাকে এ পরামর্শ দেন তিনি।
উক্ত সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম কোষাধক্ষ্য মোঃ ইসমাইল হোসেন দৈনিক গণমানুষের আওয়াজ, সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম উদ্দিন সদস্য সিনিয়র সাংবাদিক মোঃ ডি এম রাশেদ দৈনিক করতোয়া ও মোঃ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। সভার শেষে দুটি সিংড়া ও একটি মিষ্টির প্যাকেট সবার হাতে তুলে দেয়া হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক