
দাগনভূঞা উপজেলা প্রতিনিধি: গতকাল রাতে দাগনভূঞা চোরাইকৃত অটোরিকশার ৬টি ব্যাটারী, একটি সিএনজি জব্দসহ ২ পেশাদার চোরকে গ্রেফতার করেছে দাগনভূঞা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আলাইয়ারপুর গ্রামে সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে থেকে সন্দেহজনক মনে হলে একটি সিএনজিকে থামানো হয়।
এসময় সিএনজির ভিতর তল্লাশি চালিয়ে চোরাইকৃত এসব মালামাল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, বিভিন্ন এলাকা থেকে যানবাহনের ব্যাটারীসহ বিভিন্ন যন্ত্রপাতি চুরি করে তারা বিক্রি করে। পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বে আরো চুরির মামলা রয়েছে। আটককৃত সিএনজি চালক আব্দুল খালেক শিমুল (২৭) ফেনী জেলার সোনাগাজী থানার ৭নং মতিগঞ্জ ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের বক্স আলী ছুফি বাড়ীর আব্দুর রাজ্জাকের ছেলে।
সিএনজিতে যাত্রী বেশে থাকা আরেক চোর জহিরুল ইসলাম শুভ (২৩) নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দক্ষিণ করিমপুর গ্রামের মেহেরুল্লা মিয়ার বাড়ীর আবুল কালামের ছেলে। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান ইমাম জানান, আটককৃত চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান