
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ(ডিবি)। মঙ্গলবার (২৮ জুন) সকাল ৯টার দিকে শাজাহানপুর উপজেলার মাঝিড়ার সাজাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লার কোতয়ালীর দৌলতপুর পশ্চিমপাড়া এলাকার রমজান আলীর ছেলে আ: রাব্বী(২৩) এবং চৌদ্দগ্রামের জামিরকোট এলাকার মৃত আলী নেওয়াজের ছেলে সফি উল্লাহ(৪৩)।
বগুড়া জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ( ওসি ) সাইহান ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল