
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে বন্যায় ক্ষতিগ্রস্ত এক হজাার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার তিনটি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে চাল, ডাল, আলু ও তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার আগানগর, শ্রীনগর ও সাদেকপুর ইউনিয়নে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিকুর রহমান সবুজ, পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ও ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা প্রমূখ।
ত্রাণ সামগ্রী বিতরণের সময় স্থানীয় সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তার বক্তব্যে বলেন, বর্তমান বন্যায় ভৈরব উপজেলার যে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। সব ক’টি গ্রামের দরিদ্র অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, বন্যায় না খেয়ে কেউ মারা যাবে না।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল