
সজীব আহম্মেদ রিমন,কুবি প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছুটিতে যাচ্ছে ৩ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত। সোমবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ আমিরুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে আগামী ৩ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে, ৩ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে প্রশাসনিক কার্যক্রম।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা থাকবে কি না জানতে চাইলে কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট ড. মিহির লাল ভৌমিক বলেন, হলসমূহ বন্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আজকালের মধ্যে একটি মিটিং হবে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, আগামী ১৯ জুলাই থেকে একাডেমিক ও ১৭ জুলাই থেকে প্রশাসনিক কার্যক্রম পূর্বের নিয়ম মেনে চলবে।

আরও পড়ুন
বাঘায় পৌর প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের ৪ লাখ টাকা ঘুষ দাবির লিখিত অভিযোগ, অফিসে উত্তেজনা
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা