
ইবি প্রতিনিধি : শিক্ষার্থীদের আন্দোলনের জেরে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ২ জুলাই শনিবার থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হল সমূহ বন্ধের নতুন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৭ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংশোধিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আগামী ২ জুলাই সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ এবং আগামী ১৫ জুলাই শুক্রবার সকাল ১০টায় হলসমূহ খুলে দেয়া হবে বলে জানানো হয়।
এর আগে, গতকাল রবিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রভোস্ট কাউন্সিলের সম্মিলিত সিন্ধান্তে আগামী ২৯ জুন বুধবার আবাসিক হল সমূহ বন্ধের বিজ্ঞপ্তি প্রকাশ পেলে এমন অযৌক্তিক সিন্ধান্তের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে সহকারী প্রক্টর ড. মোঃ শফিকুল ইসলাম শিক্ষার্থীদের সমস্যা সমাধানের বিষয়ে আশ্বাস দিলে আন্দোলন সমাপ্ত হয়।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু