
মোহাম্মদ হানিফ ,সোনাইমুড়ী ( নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী জেলার সোনাইমুড়ী পৌর এলাকার সোনাইমুড়ী কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের পরে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। শুক্রবার জুন্মার নামাজের পরে বরলা ছেরাজুল হক ফাউন্ডেশন এর পক্ষ থেকে কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন দিয়ে জীবন গড়ুন এ স্লোগানকে সামনে রেখে ফাউন্ডেশন এর চেয়ারম্যান ব্রিটেন প্রবাসী মনির আহাম্মদ উপস্থিত থেকে কোরআন শরীফ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী পৌরসভার সাবেক কাউন্সিলর ডাক্তার শামসুল আরেফীন জাফর, সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি খোরশেদ আলম, সিনিয়র সহ সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া, দপ্তর সম্পাদক একেএম মহিউদ্দিন দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মোঃ হানিফ ও দলিল লেখক আনিসুর রহমান সহ মসজিদের মুসল্লিগণ। বরলা ছেরাজুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্রিটেন প্রবাসী মনির আহমেদ জানান, গরীব দুঃস্থদের মধ্যে টিউবওয়েল হুইল চেয়ার, বিয়ের অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা করে আসছেন। এ পর্যন্ত উপজেলার ২৬ টি মসজিদে ৫০০ মুসল্লিগণ এর মধ্যে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান