
রবিউল হাসান লায়ন: জামালপুরর ইসলামপুরে বন্যার পানিতে ডুবে আরিফা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার চিনাডুলী ইউনিয়নের পশ্চিম বামনা ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরিফা একই এলাকার আলম শেখের মেয়ে। স্থানীয়রা জানায়, আরিফা জন্মের পর থেকেই মানসিক ভারসাম্যহীন ছিল এবং সে সবসময় বিভিন্ন গাছের উপরে উঠতে পছন্দ করতো।
গত কয়েকদিনে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় তাদের বাড়ির আশেপাশে পানি ঢুকে পড়েছে। সোমবার সকালে বাড়ির পাশে বন্যার পানিতে ভর্তি পুকুরের পাশে একটি আমগাছে উঠে আরিফা এবং কোন এক সময় গাছ থেকে নিচে বন্যার পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে আরিফাকে কোথাও না পেয়ে পরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু