
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃবগুড়ার শিবগঞ্জের মহাস্থান এলাকায় জুয়া খেলা অবস্থায় রোববার (১৯ই জুন) বিকাল ৪টায় সময় বজ্রপাতে ৬জন আহত। ৩ জনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সরে জমিনে জানা গেছে রবিবার বিকাল ৪টায় গড় মহাস্থান উত্তর পাড়ার মোবারকের চাপর নামক ইউক্যালিপটাসের বাগানে জুয়া খেলা অবস্থায় বজ্রপাতে ৬জন আহত হয় । আহতরা হলো জালুর পুত্র জুয়েল, শফিকুলের পুত্র সুমন, আইয়ুবের পুত্র মোমিন, কিয়ামতের পুত্র এলিম, আলাউদ্দিনের পুত্র রব্বানী, ,মৃত আবুলের পুত্র মন্টু।
এদের মধ্যে শফিকুলের (মজিদার) পুত্র সুমন, কিয়ামতের পুত্র এলিম ও আলাউদ্দিনের পুত্র রব্বানীকে আশংকা জনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে উল্লেখিত স্থানে এলাকার কিছু যুবক একত্রিত হয়ে প্রায়ই জুয়া খেলে বলে এলাকা বাসী জানান। অভিজ্ঞ মহল স্থানীয় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে জুয়ারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানান।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২