হোম » সারাদেশ » সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন শেরপুরের কারিমুল

সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন শেরপুরের কারিমুল

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য “জ্ঞানতাপস ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ  গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২২” পেয়েছেন জাতীয় শ্রমিকলীগ বগুড়ার জেলা শাখার আহবায়খ কমিটির সদস্য, শেরপুর উপজেলা আহবায়ক কমিটির সদস্য সচিব ও উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. কারিমুল ইসলাম। বেঙ্গল সোস্যাল এ্যাডুকেশন ফাউন্ডেশনের আয়োজনে ১৮ জুন শনিবার সন্ধ্যায় ঢাকার পল্টন টাওয়ারে গুনীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ এ্যাওয়ার্ড দেয়া হয়।
উক্ত গুনীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুপ্রম কোর্টের বিচারপতি মো. খাদেমুল ইসলাম চৌধুরী। আরো উপস্থিত ছিলেন, সাবেক উপমন্ত্রী ও ১৪ দলের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, বেঙ্গল সোস্যাল এ্যাডুকেশন ফাউন্ডেশনের মহাসচিব আরমান চৌধুরী, জাতীয় ভোক্তা অধিকার আন্দোলনের চেয়ারম্যান আতাউল্লাহ খান সহ আরও অনেকে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!