
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় সংবাদ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক সাব্বির আহমেদের উপর হামলা চালিয়েছে কাদের ও গফুর বাহিনীর সন্ত্রাসীরা। সংবাদকর্মী সাব্বির আহমেদ বলেন, বুধবার (১৫ জুন) বিকাল ৫টার দিকে সংবাদ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়ন সুন্দ্রহবি গ্রামে ৪/৫জন সন্ত্রাসী অস্ত্র, লাঠি নিয়ে গতিরোধ করে রাস্তায় সাংবাদিকদের অস্ত্রের মুখে জিম্মি করে হামলা করে। শারীরিকভাবে চরম লাঞ্ছিত মারধর ও তার ক্যামরা ১০হাজার টাকাসহ বেশ কিছু জিনিস ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলা হয়।
এ সময় উক্ত কাদের বাহিনী ও গফুর বাহিনীর সাংবাদিক সাব্বির আহমেদকে তাদের বিরোধী কোন সংবাদ করলে প্রান নাশের হুমকি ও প্রধান করে ও তাদের এলাকায় ভবিষ্যতে প্রবেশ না করা ও মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। বর্তমান সে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। যার বেড নং-১৩। এ ঘটনা জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটি এম গোলাম রসুল ঘটনার কথা স্বীকার করে বলেন, বিষয়টি শুনেছি তারা অভিযোগ দিয়েছে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
পীরগঞ্জে স্বামীর ভিটে হারিয়ে’ পুকুরপাড়ে ৮০ বছরের বৃদ্ধার একাকী মানবেতর জীবন
মহানগরবাসীর নিরাপত্তায় আরএমপিকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলো রাজশাহী সিটি কর্পোরেশন
বাসাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত