
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে ১ম শ্রেনীর এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় হায়দার আলী (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে ১২ জুন রবিবার রাতে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা গ্রামের আলামিনের ৭ বছরের শিশু কন্যা রোববার (১২ই জুন) সকালে স্কুলে যাওয়ার জন্য তার বাড়ির একটি ঘরে প্রস্তুত হচ্ছিল। এ সময় একই গ্রামের ষাটোর্ধ বয়সী হায়দার আলী শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক তার পরণের কাপড় খুলে ধর্ষনের চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে তার মা ও খালা এগিয়ে আসলে লম্পট হায়দার আলী পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির মা বিলকিছ খাতুন ওইদিন রাতে বাদি হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান