হোম » সারাদেশ » মির্জাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১ টি দোকান পুড়ে ছাই

মির্জাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১ টি দোকান পুড়ে ছাই

এস কে মিন্টু,মির্জাগঞ্জ পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি কলেজ রোড বাসস্ট্যান্ড সংলগ্নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১ টি ভ্যারাইটি মালামালের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (১২ জুন) রাত তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রত্যক্ষদর্শীরা দৈনিক গণমানুষের আওয়াজ’কে জানান,রাত আনুমানিক তিনটার সময় দোকানের ফাঁকফুকুর দিয়ে আগুনের ধোঁয়া বেরোতে দেখে লোকজন ডাক-চিৎকার করিতে থাকে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিভায়। দোকানের মালিক মো.সাগর জানান,আমি রাত ১১ দিকে দোকান বন্ধ করে বাড়ী চলে যাই। রাত তিনটা নাগাদ একলোক মোবাইল করে বলে আপনার দোকানে আগুন লেগেছে। আমি তাৎক্ষণিক এসে দেখি দোকারের ভিতর আগুন জ্বলছে। দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় সতেরো লক্ষাধিক টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়। মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.ফারুক হোসেন জানান,আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!