
টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও এতিম, দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বাদ এশা গাজীপুর মহানগর ছাত্রদলের সহ-সভাপতি জি.এম হাসান এর উদ্যোগে টঙ্গীবাজার এলাকায় একটি মাদ্রাসায় এ আয়োজন করা হয়। এতে গাজীপুর মহানগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক জি.এম হোসেন, সহ-সাধারণ সম্পাদক ফারদিন আহমেদ অনিক, মহানগর ছাত্রনেতা মোঃ জিতু রাজ, নূর মোহাম্মদ জাকারিয়া (রিছাল), টঙ্গী পূর্ব থানা ছাত্রনেতা মো: মারুফ, মো: সামিন, মো: রাকিব, ৫৬নং ওয়ার্ড ছাত্রনেতা ইয়াসিন ইসলাম ইমনসহ মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা অংশ নেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী