হোম » সারাদেশ » বগুড়ার শেরপুরে ৪ ছাত্রকে প্রকাশ্যে নির্যাতন থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে ৪ ছাত্রকে প্রকাশ্যে নির্যাতন থানায় অভিযোগ

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে হলদিবাড়ি গ্রামে একটি মাদ্রাসার অষ্টম শ্রেনীর ৪ ছাত্র কে ডেকে নিয়ে গিয়ে ২ ঘন্টা যাবৎ আটকে রেখে ৫ জুন নির্যাতন করেছে শাহাদত হোসেন, সাদেকুল, কামরুল ইসলাম, মো. রাব্বি। এতে ওই ৪ জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় ১০ জুন শুক্রবার শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের দড়িহাসড়া গ্রামের সুজাব আলী শেখের ছেলে বাবু শেখ (১২), সোহরাব মন্ডলের ছেলে হাবিবুর রহমান (১২), সদরহাসড়া গ্রামের রেজাউল করিমের ছেলে মো. সজিব (১২) ও খিদিরহাসড়া গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে মো. অভি (১২) গত ৫ জুন রবিবার তাদের এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যায়। এ সময় তাদের পাশ্ববর্তী ভবানীপুর ইউনিয়নের ছোনকা ও হলদিবাড়ি গ্রামের কতিপয় ব্যক্তির সাথে তাদের মারধরের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে পরদিন ৬ জুন সোমবার সকালে ওই ৪ ছাত্র স্কুলে যাওয়ার পথে ভবানীপুর ইউনিয়নের ইটালি গ্রামের শাহাদত হোসেন, ছোনকার সাদেকুল, কামরুল ইসলাম, হলদিবাড়ি গ্রামের মো. রাব্বি তাদের ডেকে এনে প্রায় ২ ঘন্টা যাবৎ আটকে রেখে মারধর করে। এতে তারা গুরুতর আহত হয়ে নিজ বাড়িতেই চিকিৎসাধীন রয়েছে।
ছাত্রদের অভিভাবকরা বলেন, আমাদের ছেলেদের নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। তারা খুব অসুস্থ হয়ে পড়েছে। আমরা ওই সকল সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।  এ ঘটনায় নির্যাতনের স্বীকার হাবিবর রহমানের চাচা তোজাম্মেল শেখ বাদি হয়ে ১০ জুন শুক্রবার রাতে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, ওই চারজন ছাত্রকে আটকে রেখে শারীরিকভাবে নির্যাতনের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!