
দাগনভূঞা উপজেলা প্রতিনিধি: বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) ও আয়েশা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে দাগনভূঞায় ওলামা-মাশায়েখ ও তৌহিদি জনতার ব্যনারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে। ভারতের ক্ষমতাসীন বিজেপি নেত্রী নুপুর শর্মা এবং নেতা নবীন কুমার জিন্দাল কর্তৃক এমন ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবিতে ঈমানদার তৌহিদী জনতা এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। দাগনভূঞা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে উক্ত বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
দাগনভূঞা আশরাফুল উলূম মাদরাসার মুহতামিম মুফতী ইউসুফ কাসেমী’র সভাপতিত্বে ও মাওলানা মহিউদ্দিনের সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তাগণ বলেন, ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতা-নেত্রী কর্তৃক আমাদের মসুলমান জাতির হৃদয়ের স্পন্দন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমান জাতির মা উম্মাহাতুল মুসলিমীন হযরত আয়েশা (রাঃ) কে নিয়ে কটূক্তি করায় বিশ্বব্যাপী মুসলমানদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, যাহা নিভাতে পারবে না।
আমাদের শরীরের প্রতিটি রক্তের ফোঁটায় নবিজীর ভালোবাসা বৃদ্ধ রয়েছে। আজকের এ বৈঠক হতে বিশ্বব্যাপী মুসলমান জাতির নিকট উদাত্ত আহবান নবী (সাঃ) এর ইজ্জত রক্ষার্থে ভারতের সাথে সর্বপ্রকার সম্পর্ক চিহ্ন এবং ভারতের সকল প্রকার পণ্য বর্জন করে নবীর প্রতি ভালোবাসা ও ঈমানী দায়িত্ব পালন করে নবিজীর সুপারিশ পাওয়ার উপযুক্ত হই। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, দাগনভূঞা পৌর মেয়র ওমর ফারুক খান, কৌশল্যা ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা সাইদুর রহমান, রশিদপুর মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মোঃ ইউনুস, রামনগর মহিউসসুন্নাহ মাদ্রাসার মুহতামিম, হযরত মাওলানা ইসমাইল হোসেন, দারুল কুরআন মাদরাসা প্রিন্সিপাল মাওলানা আতিকুল্লাহ আল মামুন, তালতলী মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি কামরুল হাসান সহ প্রমুখ।
বক্তারা আরো বলেন, যদি ভারত সরকার তাদেরকে গ্রেফতার পূর্বক কঠোর শাস্তি প্রদান না করে তবে পুরো বিশ্ব মুসলমানদের হৃদয়ের আগুনে ফেটে পড়বে। আন্দোলন সংগ্রামে ভারত সরকার দিশেহারা হয়ে যাবে। এবং বেসামাল পরিস্থিতি সৃষ্টি হবে। উক্ত মিছিলে আলেম-ওলামা শিক্ষার্থী ব্যবসায়ী ও সাধারণ মুসল্লিগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করে। মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষে, ভারতের নুপুর শর্মার কুশপুত্তলিকা দাহ করেছে তৌহিদী জনতা।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল