হোম » সারাদেশ » মির্জাগঞ্জে টাকা নিয়ে পালানোর সময় ১ ছিনতাইকারী আটক

মির্জাগঞ্জে টাকা নিয়ে পালানোর সময় ১ ছিনতাইকারী আটক

এস কে মিন্টু,মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা সদর সুবিদখালীতে টাকা নিয়ে পালানোর সময় ১ ছিনতাইকারীকে আটক করা করেছে। আটককৃত হলেন-বরগুনার জেলার গলাচিপা গ্রামের মৃত আঃ কুদ্দুস এর ছেলে মো.আলমগীর (৪৫)। রোববার (১২ জুন) বেলা ১১ টায় উপজেলা সদর সুবিদখালী বাজার ব্রীজ সংলগ্ন সোলালী ব্যাংক লিমিটেড থেকে তাকে আটক করা হয়। জানা যায়,মির্জাগঞ্জ উপজেলার লেমুয়া চন্দ্রকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো.আনিছুর রহমান (৬৭) উপজেলা সদর সুবিদখালী বাজার ব্রীজ সংলগ্ন সোনালী ব্যাংক লিমিটেড থেকে স্ত্রীর চিকিৎসার জন্য এক লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। পরে টাকাগুলো ক্যাশ টেবিলের কাছে দাঁড়িয়ে গুনতে থাকে। এক লাখ টাকা গুনার পর নিজ পাঞ্জাবির পকেটে রেখে দেয়।
বাকি ৫০ হাজার টাকা গুনার সময় ওই ছিনতাইকারী পাঞ্জাবির পকেটে (মো.আনিছুর রহমানের) রাখা এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালানোর সময় মো.আনিছুর রহমান নিজে এবং ওখানে থাকা ব্যাংকের গ্রাহক ও সিকিউরিটি গার্ড মিলে ওই ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলে। পরে মির্জাগঞ্জ থানা পুলিশকে খবর দিলে তারা এসে ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যায়। মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন তালুকদার বলেন,ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!