
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে তিস্তাসহ লালমনিরহাট জেলার সকল নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রোববার (১২ জুন) সকালে তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় যা বিপদসীমার ১০সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
জানা গেছে, ভারী বর্ষণ ও উজানের ঢল তিস্তার পানি বেড়ে যায়। ফলে তিস্তা ব্যারাজের পানির প্রবাহ বেড়েছে। যদিও এখনও লালমনিরহাট জেলার তিস্তা নদীর পানি এখন বিপদসীমার ১০সে.মি. নিচে রয়েছেন। তবে জেলার অন্যান্য সকল নদ-নদীর পানি নিম্নাঞ্চলে নিমজ্জিত হয়েছে। ফলে লালমনিরহাটের তিস্তাপাড়ের নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বাড়ছে বন্যার আতঙ্ক।

আরও পড়ুন
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের