
দাগনভূঞা উপজেলা প্রতিনিধি: ফেনীর দাগনভুইয়া ৮ নং জায়লস্কর ইউনিয়ন খুশিপুর গ্রামে জমিজমা বিরোধে চাচাতো ভাইদের হাতে নির্মমভাবে খুন হয়েছে শাহজালাল ফারুক (৩৫)। শনিবার সাড়ে এগারটার দিকে খুশিপুর মিদ্দা বাড়িতে জমিজমা বিরোধে কথা কাটাকাটির মাঝে সংঘর্ষে রুপ নেয়। এতে প্রতিপক্ষের লোকজন সাহাব উদ্দিন, মিলন, মিন্টু ছকিনা, ছালমা নাজমা, শাহানা আক্তার, সাহাব উদ্দিনের নিকটাত্মীয় মিলন সহ তাকে বেদম প্রহার করে নিহতের বোন জানান।স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান ফারুক ।
জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন জানান, তিনি বিষয়টি শুনে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের শান্তনা দিয়ে আশ্বস্ত করেন এবং আইনগত ভাবে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানান। হামলায় ফারুকের সহোদর ভাইও আহত হয়েছে , তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দাগনভুইয়া থানার ওসি হাসান ইমাম সত্যতা নিশ্চিত করে জানান, তিনি খবর শুনে পুলিশ পাঠিয়েছেন, মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরাধীরা পালিয়ে গেছে। এখনো থানায় মামলা হয়নি। নিহত ফারুক সিএনজি চালিত অটোরিক্সা চালক। তার পিতার নাম আব্দুল হাকিম।

আরও পড়ুন
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
নওগাঁয় ডেঙ্গু মশা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত