
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবিন জিন্দোল প্রিয় নবী হয়রত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে প্রদানের প্রতিবাদে ভৈরবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তাহেরিয়া সুন্নি যুব সংগঠন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ভৈরব কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্টিত হয়। এসময় কয়েক শতাধিক সুন্নি ভক্তরা অংশগ্রহণ করেন। দাওয়াতে ইমানি বাংলাদেশ এর অধীনে তাহেরিয়া সুন্নি যুব সংগঠন ভৈরব উপজেলা কতৃক আয়োজিত ভারতে বিজেপির মুখপাত্র কতৃক প্রিয় নবীজিকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কিশোরগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক হাজী মোহাম্মদ রুবেল হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভৈরব উপজেলার সভাপতি মাওলানা খন্দকার দীন ইসলাম পীর সাহেব সহ সর্বস্তরের মুসলিম জনতা।
মানববন্ধনে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী তার বক্তব্যে বলেন, জাতীয় সংসদে অধিবেশনে অতিবিলম্বে সরকার প্রধান শেক হাসিনাকে ভারতের বিজিপির মুখপাত্র নবীজিকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন তার প্রতিবাদে একটি বিবৃতি প্রদান করেন সরকারের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে দেশের মুসলামানদের শান্তনা দেওয়ার জন্য আহবান জানান তিনি। এছাড়া নবীজিকে কুটুক্তি করার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশে ভারতীয় সকল পণ্য না কিনার জন্য সকল মুসলমানদেরকে বিনীতভাবে অনুরোধ করেন তিনি।
সংগঠনের সভাপতি মোহাম্মদ হৃদয় আহমেদ নিজামির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীর এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ভৈরব উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, বাংলাদেশ ইসলামী যুবসেনা কিশোরগঞ্জ জেলার সাধারণ মানুষ মাওলানা জসীম উদ্দিন আল কাদরী যুবসেনা ভৈরব উপজেলার আহবায়ক আলহাজ্ব আবু হানিফ বাদল প্রমূখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল