হোম » সারাদেশ » শিক্ষক ও শিক্ষার্থীদেরকে পঠন-পাঠন ও গবেষণায় মনোযোগী হতে হবেঃ রবি উপাচার্য

শিক্ষক ও শিক্ষার্থীদেরকে পঠন-পাঠন ও গবেষণায় মনোযোগী হতে হবেঃ রবি উপাচার্য

মোঃ হাবিবুর রহমান,রবিবা প্রতিনিধিঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের আয়োজনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুন) সন্ধ্যায় একাডেমিক ভবন-১ এর রবি লেকচার থিয়েটারে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভাগের চেয়ারম্যান মোঃ রিফাত-উর-রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহ্ আজম। প্রধান অতিথির বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, তোমরা এমন একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েছ যিনি বিশ্ববিখ্যাত কবি, এশিয়ার প্রথম নোবেল বিজয়ী সাহিত্যিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত। এই নামের যে মর্যাদা, যে গৌরব এবং বিশ্বময় যে পরিচিতি তার উত্তরাধিকার লাভ করেছ তোমরা। তাঁর নামের প্রতি সুবিচার করে পঠন-পাঠন, গবেষণায় আমাদেরও এমন একটি স্তরে উপনীত হতে হবে যাতে রবীন্দ্রনাথ ঠাকুরের উজ্জ্বল ভাবমূর্তি অক্ষুন্ন থাকে।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বিশ্ববিদ্যালয়, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অকৃত্রিম ভালোবাসার নিদর্শন। যিনি সবসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের খোঁজ-খবর রাখেন। সেই বিশ্ববিদ্যালয়ে তোমাদের আগমন শুভ হোক। শত প্রতিকূলতা অতিক্রম করে বঙ্গবন্ধু কন্যা পদ্মা সেতু নির্মাণ করতে সক্ষম হয়েছেন। তাঁরই আশীর্বাদে আমরাও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে সক্ষম হব। আলোচনা সভা শেষে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠত হয়। সাংস্কৃতিক পরিবেশনার গ্রন্থনা, পরিকল্পনা, উপস্থাপনায় বাংলার চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশেষভাবে অঙ্গীকার করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, শিক্ষক সমিতির সভাপতি ও বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ফখরুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক- শিক্ষর্থীবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!