
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় “ছয় দফা বাঙ্গালি জতির মুক্তির সনদ” ও শহীদ মনু মিয়া স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় শ্রমিকলীগ নওগাঁ জেলা শাখার সভাপতি ডি.এম আব্দুল মজিদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, নওগাঁ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাছিম আহম্মেদ, সেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক এ্যাড. ওমর ফারুক সুমন, জেলা কৃষকলীগের আহব্বায়ক আব্দুল ওয়াহাব, মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন আক্তার, জাতীয় শ্রমিকলীগ নওগাঁ পৌর শাখার সহ-সভাপতি হারুন রশিদ, যুব মহিলালীগের সহ- সভাপতি নিপা আখতার প্রমূখ। এছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামিলীগ, সেচ্ছ সেবকলীগ, কৃষক লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দউ পস্থিত ছিলেন।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার