
মোস্তাফিজুর: নাটোরের নলডাঙ্গায় ০১ মন ১২ কেজি গাঁজা সহ দুই নারীকে আটক করা হয়েছে । গাজার মূল্য অনুমান বিশ লক্ষ আশি হাজার টাকা। নলডাঙ্গা থানার মাদক বিরোধী অভিযানে, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক নিরস্ত্র মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে, এসআই( নিরস্ত্র) মোঃ মোশারফ হোসেন, এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আজিজুল হক, এসআই (নিরস্ত্র) আশীষ কুমার সান্যাল,এসআই (নিরস্ত্র) ওমর ফারুক শিমুল, এসআই (নিরস্ত্র) মোহাম্মদ মেহেদুল করিম, এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আনোয়ার হোসেন সংগীয় ফোর্সের সহায়তায় গতকাল বিকেলে নাটোর সদর ছাতনী ইউনিয়ন এর অন্তর্গত তেলকুপির বাবলু মোল্লা (৪০), পিতা আনু মোল্লা, এর টিনসেড বসতবাড়ীর পূর্ব দুয়ারী গোয়াল ঘরের ভেতর হইতে, ০১( এক) মন ১২(বার) কেজি গাঁজাসহ দুইজন নারীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী সোনালী বেগম(২০), স্বামী মোঃ সাগর মোল্লা, নিলা বেগম(৪২), স্বামী মোঃ বাবলু মোল্লাকে তেলকুপি স্কুলপাড়া থেকে গাজাসহ উদ্ধার করা হয়। এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত, একটি সিঙ্গেল কেবিন টাটা পিকআপ ও জব্দ করা হয়। এই ঘটনায় জড়িত পলাতক আসামী, সাগর মোল্লা(২৫), পিতা মৃত মিন্টু মোল্লা, তেলকুপি ( স্কুলপাড়া), জব্দকৃত টাটা পিকআপ যোগে, অবৈধ মাদকদ্রব্য গাঁজা, লালমনির হাট সহ বিভিন্না জেলা হইতে সংগ্রহ করিত। গ্রেফতারকৃত আসামী তাদের হেফাজতে রাখিয়া মাদকসেবি সহ বিভিন্ন ব্যবসায়ীর নিকট সরবরাহ করে। এই ঘটনায় নাটোর সদর থানায় মামলা দায়ের কর হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক