
এস কে মিন্টু মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালী ব্রিক ফিল্ড রোডস্থ মো.আমির হোসেনের ভাঙারি মালামাল রাখার গুদাম ঘরে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ৩শ ২৫ কেজি পলিথিন জব্দ ও ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ জুন) রাত ১০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ তানিয়া ফেরদৌস এর পরিচালনায় পশ্চিম সুবিদখালী ব্রিক ফিল্ড রোডস্থ মো.আমির হোসেন এর ভাঙারি মালামাল রাখার গুদাম ঘরে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ৩শ ২৫ কেজি পলিথিন জব্দ ও পলিথিন রাখার দায়ে গুদামের মালিক মো.আমির হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। মির্জাগঞ্জ থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। এসময় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম জোমাদ্দারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান