
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় র্যাব ১২এর অভিযানে ২৪৬ বোতল ফেন্সিডিলসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে -১২ ক্যাম্পের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ৭জুন মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় বগুড়া সদরের গোকুল বাজার এলাকা থেকে ব্যাপক তল্লাশী অভিযান পরিচালনা করে আব্দুল কাইয়ুম ওরফে কালুকে (৩৩) গ্রেফতার করা হয়। সে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর গ্রামের মোঃ আতাউর রহমানের ছেলে। গ্রেফতার কালে ২৪৬ বোতল ফেন্সিডিল,১টি পিকআপ (ঢাকা মেট্রো-ন-২০-৯৭২৫) এবং মোবাইল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান