
দাগনভূঞা উপজেলা প্রতিনিধি: ৫ জুন সকালে ৭টি মামলাট ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে দাগনভূঞা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী’র মহিপাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি জসিম উদ্দিন (৩৫) উপজেলার আলাইয়ারপুর গ্রামের মৃত কোরবান আলীর ছেলে। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান ইমাম জানান, গ্রেফতার এড়াতে আসামী জসীম উদ্দিন দীর্ঘদিন পলাতক ছিল। ৫ জুন শনিবার সকালে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল