
দাগনভূঞা উপজেলা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মমারিজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম (৫৫) উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ মিক্ষক সমিতি দাগনভূঞা উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন রবিবার (৫ জুন) সকাল দশটার দিকে পৌর শহরের আতার্তুক স্কুল মার্কেটের সামনে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে সুষ্ঠু বিচারের দাবী জানান। জানা গেছে, গত বুধবার (১ জুন) রাতে উপজেলার বেকের বাজার থেকে রিক্সাযোগে বাড়ি যাচ্ছিলেন পথিমধ্যে কয়েকজন লোক হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।পরে স্থানীয়রা শিক্ষক রহিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল আউয়ালের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, আজিজিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল ফারুক আহমেদ মজুমদার, দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি এম.এ তাহের পন্ডিত, সাবেক সভাপতি নূরুল আলম খাঁন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন, রামনগর কে.এম.সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খিজির আহমেদ পলাশ, করিম উল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজন বিহারী ভৌমিক, দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন, সুজাতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, বদর নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণ রঞ্জণ কুরি, পূর্বচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির রঞ্জন ভৌমিক, বরইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উল্যাহ, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস, মমারিজপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশাররফ হোসেন ও নিরাপদ সড়ক চাই নিসচা’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ। এসময় শিক্ষক, সাংবাদিক সহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান ইমাম জানান, প্রধান শিক্ষক আবদুর রহিম নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান