হোম » সারাদেশ » লালমনিরহাটে শেখ হাসিনাকে হত্যা হুমকির প্রতিবাদে মানববন্ধন

লালমনিরহাটে শেখ হাসিনাকে হত্যা হুমকির প্রতিবাদে মানববন্ধন

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে হত্যা হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুন) বিকাল ৩টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্ত্বরে বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা অবঃ অধ্যাপক আব্দুল মজিদ মন্ডল-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি, বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট জেলা শাখার সদস্য আব্দুল মান্নান, মনসুর আলী সরকার, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মজিবর রহমান মোল্লা প্রমুখ। এ সময় বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!