হোম » সারাদেশ » শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে শেরপুর জেলা যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে শেরপুর জেলা যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলা যুবলীগের উদ্যোগে শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ৪ জুন শনিবার শেরপুর শহরের নিউমার্কেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের নিউমার্কেট এলাকায় বেলা ২ টায় বিক্ষোভ মিছিল শুরু হয়ে নিউমার্কেট মোড়, শহীদ বুলবুল সড়ক, গোয়াল পট্টি মোড়, তেড়া বাজার, চকবাজার, থানা মোড় হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারো নিউমার্কেটে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব বলেন, আজ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গণতন্ত্রের মানসকন্যা বলে সকল রাজনৈতিক দলকে সমান সুযোগ দিয়ে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। কিন্তু বিএনপি, ছাত্রদল এবং তাদের নেতারা দাঙ্গা হাঙ্গামা, জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি মাধ্যমে দেশে আবার ১৯৭৫ এর মতো নারকীয় হত্যাযজ্ঞের হুমকি দিচ্ছে। আমরা মনে তারা এর মাধ্যমে বাঙালির আশার বাতিঘর জননেত্রী শেখ হাসিনাকে স্বপরিবারে হত্যার হুমকি দিচ্ছে। কিন্তু ভুলে গেলে চলবে না আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ এদেশের সাধারণ মানুষ তাদের এই ধৃষ্টতার সমুচিত জবাব দিবে। দণ্ডিত তারেক রহমান ও খালেদা জিয়ার এই দিবা স্বপ্ন কখনো সফল হবে না। আমরা সারা বাংলার সাধারণ মানুষকে সাথে নিয়ে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নেতৃত্বে সারাদেশে বিএনপি, ছাত্রদলকে প্রতিহত করবো।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাদের সর্বোচ্চ আবেগের স্থানে অবস্থান করেন। আজ তার নেতৃত্বে বাংলাদেশের মেগা প্রকল্পগুলো সফলতার মুখ দেখছে। পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর উন্নত সম্মৃদ্ধ জাতি হিসেবে বিশ্বের বুকে আমাদের স্থান করে দিয়েছেন।সাজাপ্রাপ্ত পালাতক অপরাধী এয়াতিমের টাকা আত্মসাৎকারী খালেদা জিয়া,  তারেক রহমান, মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপি, ছাত্রদলের নেতারা আমাদের বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির দেয়া। এই গর্হিত কাজের জন্য তাদের শেখ হাসিনার কাছে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে। নচেত ঐ গুন্ডা বাহিনীকে রাস্তা ঘাটে  প্রতিহত করা হবে। এসময় উপস্থিত ছিলেন  জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট, যুবনেতা আব্দুল মতিন, শাহ ইমতিয়াজ চৌধুরী শৈবাল, আনোয়ার হোসেন সুরুজ, মেহেদি মাহিন, নূর উদ্দিন, নাহিদ হাসান, সাইমুম সুচন প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!